ডিজিটাল; ৬ মে : বেশ কিছুদিন আগে ইউনেস্কো ( UNESCO) বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিল।
ফোরাম ফর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, শুক্রবার ৬ মে , ভিক্টোরিয়া মেমোরিয়াল ইউনেস্কোর স্বীকৃতি সূচক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুজো প্রেমী বহু মন্ত্রী এবং ফোরাম ফর দুর্গোৎসব কমিটির কোন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।

এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সমস্ত ঘটনার প্রতিবাদের সুর তোলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু।
শাশ্বত বাবু বলেন ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে খেলা শুরু হয়েছে। আগে পুজো করার সময় বিভিন্ন অনুমতির প্রয়োজন এর জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হতো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে সেই সমস্যায় এখন আর পড়তে হয় না। বিদ্যুতের মাসুলে তিনি ছাড় দিয়েছেন এছাড়া রাজ্যের ৩৬ হাজার দুর্গাপুজো কমিটি দের অর্থ সাহায্য করেছেন বহুবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর স্বীকৃতি সূচক অনুষ্ঠানে যেমন ডাক পেলেন না তেমনি রাজ্যের বিভিন্ন মন্ত্রী সহ ওর সাথে জড়িত বিভিন্ন মানুষ এবং শিল্পীরাও এখানে ডাক পেলেন না শুধু ডাক পেলেন রাজ্যের রাজ্যপাল।
এই সমস্ত ঘটনার শাশ্বত বাবু তীব্র ধিক্কার জানান।