ডিজিটাল; ৬ মে; সুস্মিতা মুখার্জি; কলকাতা : গণতান্ত্রিক এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা। যে পরিস্থিতি চলছে তার প্রতিবাদ করা। পথে নেমে মানুষের জন্য কাজ করার ইচ্ছায় নতুন দলের কথা ঘোষণা করলেন রুবি গুপ্তা। নতুন এই দলের নাম তিরঙ্গা জনতা পার্টি।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে রাজ্যে তার প্রতিবাদ হওয়া উচিত। অন্যায় দেখলে প্রতিবাদ করব মানুষের বিপদে মানুষের সঙ্গে থাকব।
তিনি আরো জানান, দক্ষিণ ২৪ পরগনায় ভালো সারা পাচ্ছি। আমাদের নেতা সাধারণ মানুষ।
আপাতত নির্বাচন নিয়ে কিছু ভাবছেন না রুবি দেবী। সবার আগে মানুষের সাথে মিশে মানুষের হয়ে সামাজিক কাজ করার দিকে এগোচ্ছেন তিনি।
নির্বাচন কমিশনের কাছে দলের রেজিস্ট্রেশন নিয়ে আবেদনের কাজ চলছে এ কথা জানান তিরঙ্গা জনতা পার্টি র রাজ্য সভাপতি রুবি গুপ্ত।
