ডিজিটাল; সায়ন্তন চক্রবর্তী; ১০ মে: রাজ্যজুড়ে গত একবছরে বিজেপির কর্মীদের উপর লাগাতার অত্যাচার, খুনের ফলে শহীদ হওয়া কর্মীদের পরিবারবর্গকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রানি রাসমণি আ্যভিনিউতে বিজেপি নেতৃত্ব এক অবস্থান বিক্ষোভে অংশ নেয়। এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, কল্যান চৌবে, প্রিয়াঙ্কা টেব্রিয়াল সহ রাজ্য বিজেপির উচ্চপদস্ত নেতৃবৃন্দ। সমাবেশ থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।
এরপর বিজেপি নেতৃত্ব মিছিল করে শহীদ পরিবারবর্গকে নিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে মৃতদের নামের তালিকা তুলে দেন। রাজ্যপাল পুরো ব্যাপারটি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার আশ্বাস দেন।
