ডিজিটাল; ১২ মে: গতকালের সুগভীর নিম্নচাপটি দুর্বল হয়ে আজ ১২ই মে সকাল ৫:৩০ নাগাদ একটি গভীর নিম্নচাপে পরিণত হয় এবং আরও দুর্বল হয়ে আজ ১২ই মে ২০২২ সকাল ৮:৩০ নাগাদ একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে অন্ধ্র প্রদেশ উপকূলে অবস্থান করছে।

বঙ্গোপসাগরের উপর সৃষ্ট হওয়া বায়ুমণ্ডলীয় চাপ গ্র্যাডিয়েন্টের কারনে ১২ থেকে ১৫ই মে ২০২২ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে ও অদূরে ৪৫ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এই কারনে ১২ থেকে ১৫ই মে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে।
( আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে )