ডিজিটাল; ১২মে: যে সমস্ত ট্রাফিক পুলিশকর্মী রাতে ডিউটি করবেন তারা এখন থেকে ‘ সাইড আর্মস ‘ ব্যবহার করতে পারবেন। এমনই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। এই মর্মে নির্দেশিকা লালবাজার এর তরফ থেকে প্রতিটি ট্রাফিক গার্ডে ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত ট্রাফিক সার্জেন্ট রাতের ডিউটি করবেন তারা তাদের ট্রাফিক গার্ডের নিকটতম পুলিশ স্টেশন থেকে তাদের সেই আর্মস সংগ্রহ করবেন, এবং ডিউটি শেষ হয়ে যাবার পর তা আবার সেই সংশ্লিষ্ট পুলিশ স্টেশনেই জমা করতে হবে।
ইদানিং সময় শহরে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে এবং তার জন্যই এই নির্দেশিকা এমনই খবর সূত্র মারফত।
ছবি: প্রতীকী
