ডিজিটাল: বর্তমানে আবহাওয়ার খামখেয়ালীর জন্য প্রায় প্রতি ঘরে জ্বর হচ্ছে।
প্রতিবছরই ভাইরাল ফিভার এবং মশাবাহিত রোগ ডেঙ্গি ম্যালেরিয়ার কারণে মানুষ মারা যাচ্ছেন।
বেশিরভাগ সময় দেখা যায় কোন মানুষের যদি জ্বর হয় তাহলে তা কি ধরনের তা বুঝতে বুঝতেই বেশ কিছু সময় কেটে যায়।
কোভিড পরিস্থিতির জেরে যদি জ্বর হতো তাহলে ধরেই নেওয়া হচ্ছিল তা করোনা। পরীক্ষা করা হলে তার রিপোর্ট আসছিল পজিটিভ। কোভিডের বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।
বর্তমান সময়ে এক অজানা জ্বরে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তারা বিভিন্ন বয়সের। অনেকেই ভয় পাচ্ছেন এই জ্বর করোনা নয় তো। অনেক চিকিৎসক মনে করছেন এটি করোনা নয়।
মূলত কোন কোন উপসর্গ থাকছে এই জ্বরে:
জ্বর থাকছে তিন থেকে চার দিনের মতো। সাথে সর্দি কাশি। এছাড়া গলা ব্যথা, খুসখুস করা।
শ্বাসজনিত সমস্যা এবং গলার সমস্যা থাকছে।
অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার ফুসফুস বিশেষজ্ঞ ডা. দেবরাজ যশ জানান,
“বেশ কিছু সময় দেখা যাচ্ছে জ্বর থাকছে তবে উপসর্গ নেই। অনেক সময় জ্বর বেশি স্থায়ী হচ্ছে না। কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা সর্দি-কাশি গলা ব্যথার মতন সমস্যা বহুদিন থেকে যাচ্ছে। এই ধরনের জ্বরের কারণে রোগীদের হাসপাতলে ভর্তি হওয়ার সংখ্যা কম থাকলেও, ও পি ডি তে আসছেন বহু মানুষ। খুব আবার দেখা যাচ্ছে শারীরিক দুর্বলতা থাকছে । তীব্র গরমের জন্য সাধারণ মানুষের বিভিন্ন অভ্যাস যেমন গরম থেকে এসেই এসি তে ঢুকে যাওয়া, ঠান্ডা জল খাওয়া এগুলি এই ধরনের জ্বরের মূল কারণ”।
জ্বর এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং তাদের পরামর্শ ছাড়া কোনভাবেই কোন এন্টিবায়োটিক খাওয়া উচিত নয় একথাও বলেন ডাক্তার দেবরাজ যশ।
ছবি: প্রতীকী
