ডিজিটাল: আলমন্ড হচ্ছে এক ধরনের উপকারী বাদাম যেটা Tear Drop -র মতো দেখতে হয় এবং এটি আলমন্ড গাছের একটি ফল। আলমন্ডের উপকারিতার কথা জানাচ্ছেন চন্দ্রিমা চৌধুরী।

আলমান্ড হল এমন এক ধরনের খাদ্য উপাদান যাতে বেশি পরিমাণে ভিটামিন E,খাদ্যতন্তু,ওমেগা থ্রি ফ্যাটি এসিড এবং প্রোটিন বর্তমান‌।আলমন্ডকে অনেকেই “সুপারফুড” বলে থাকে তার অসাধারণ পুষ্টিগুণের জন্য।এতে রয়েছে প্রোটিনের উৎকৃষ্ট উৎস যেটা দীর্ঘসময় শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এবং এতে উপস্থিত ম্যাঙ্গানিজ আমাদের শরীরের হাড় মজবুত করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া রক্তে রক্তচাপ নিয়ন্ত্রণে এবং পেশী এবং নার্ভের কার্যকারিতা সচল রাখতে ও এর জুড়ি মেলা ভার।

জলে ভেজানো আলমন্ড-র গুনাগুন >>

পরিপাকে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে উপকারী।

হার্টকে সতেজ রাখতে রাখতে, খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্টের এটি একটি উৎকৃষ্ট উৎস।
ক্যান্সার প্রতিরোধক।

এতে উপস্থিত ফ্ল্যাভোনয়েডস, টিউমারের বৃদ্ধি কে প্রতিহত করে।

রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে এবং নিয়ন্ত্রণে অসাধারণ ক্রিয়াশীল।

এতে উপস্থিত ফলিক অ্যাসিড , শিশুর জন্মগত ত্রুটি র সম্ভাবনা কমায়।

আলমন্ডের অসাধারণ এই সকল পৌষ্টিক বৈশিষ্ট্যের জন্য আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় একে অন্তর্ভুক্ত করতে পারি।