ডিজিটাল; ১২ মে: দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ১০ই মে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা অলঙ্করণ সমারোহের প্রথম পর্বে ৬টি মরনোত্তর সম্মান সহ ১৩টি শৌর্য্যচক্র সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রদান করেছেন। তাদের শৌর্য্য, অদম্য সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য সাহসিকতার এই পুরস্কার দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ব্যতিক্রমী সেবা প্রদানের জন্য ১৪জনকে বিশিষ্ট সেবা পদক, ৪ জনকে উত্তম যুদ্ধ সেবা পদক এবং ২৪ জনকে অতি বিশিষ্ট সেবা পদক দিয়েছেন।