সায়ন্তন চক্রবর্তী, শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ মে, কলকাতা:
ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গড়তে, কর্মসংস্থানের দাবিতে এবং আগামীকাল থেকে অনুষ্ঠিত ডিওয়াইএফাইয়ের একাদশ সর্বভারতীয় সমাবেশকে সামনে রেখে আজ কলকাতার রানি রাসমনি এভিন্যুতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল।
এই সমাবেশে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিম, মিনাক্ষী মুখার্জী সহ বাম নেতৃত্ববর্গ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রয়াত নেতা আনিস খানের বাবা।
সীতারাম ইয়েচুরি তার বক্তব্যে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির কথা স্মরন করিয়ে দেন। অন্য বক্তাদের মধ্যে মীনাক্ষী মুখার্জী, মহম্মদ সেলিম ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গড়ার কথা বলেন। সেই সাথে এই মঞ্চ থেকে রাজ্যের মমতা সরকার এবং কেন্দ্রে মোদী সরকারের অপসারণের ডাক দেন।
