শুভাবরি ওয়েবডেক্স ৭ মার্চ, কলকাতাঃ কাল নারী দিবস বলেই আজ এই সাংবাদিক সম্মেলনে পুরুষকেও Domeatic Violance এর আওতায় আনতে হবে বলে দাবি উঠল। জানা গেল, পুরুষও শৈশব-কিশোরে পাড়ার দিদি কাকিমাদের কাছে যৌন শোষনের শিকার হয়ে থাকে, কিন্তু লজ্জায় তারা বলেন না। ঘরে স্ত্রীর হাতে নিগৃহীত হয়েও লজ্জায় পুরুষরা বাইরে সেগুলো বলেন না। আক্ষেপ শোনা গেল বক্তার কথায়,ধর্ষনণের অভিযোগে অভিযুক্ত পুরুষ ১০ বছর পরে অভিযুক্ত মুক্ত হলেও ,তার সমাজিক স্থিতি কিন্তু নষ্ট হয়ে যায় এই দীর্ঘ সময়ে । গৃহে নারীকে বলতে শোনা যায় (স্বামীকে)ঃ তোমার সাথে আমার বিয়ে না হলে আমার জীবনটা অনেক সুন্দর হতে পারত । অন্যদিকে ২ শতাংশ পুরুষকে কিন্তু স্ত্রীদের বিরুদ্ধে এই অভিযোগ করতে শোনা যায় না। ——-FORUM FOR SOCIAL JUSTICE AND DEVELOPMENT (ALL INDIA) এর সাংবাদিক সম্মেলনে কলকাতা প্রেস ক্লাবে এমনভাবেই পুরুষের পক্ষে বক্তব্য রাখলেন সংস্থার সভাপতি এক ‘নারী’— নন্দিনী ভট্টাচার্য । গল্প হলেও সত্যি, সমলিঙ্গের অধিকার নিয়ে এই ভাবেই নারী দিবসের ঠিক আগের দিন আওয়াজ তুললেন নন্দিনী। আজ এই সাংবাদিক সম্মেলনে তার সাথী ছিলেন দেবজিত সরকার, ধ্রুবনীল সরকার ,দীপন ব্যানার্জি, অরূপ মুখার্জি ,পার্থসারথি চক্রবর্তী প্রমুখ।

আগামী দিনে এ আন্দোলন যে আরো জোরদার হবে সেটা আজকের এই সংঘবদ্ধ সাংবাদিক সন্মেলন থেকেই উপলব্ধি করা গেল। বলা যায় কঠিন বাস্তব সংবাদমাধ্যমের মুখোমুখি।