ছবি ওকিল কুরেশি

শুভাবরি ওয়েবডেস্ক, ৯ মার্চ, কলকাতাঃ ২০১৯ এর শুরুতে সাংবাদিক সৌরভ গুহর লেখা বই দিয়ে শুরু হল সাংবাদিকদের বই প্রকাশ। আজ রোশনী রাজারাম এবং অযোধ্যা প্রসাদের লেখা বই “THE VULTURE’S FEAST” বইটি প্রকাশ করলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ।



যদিও সৌরভের মতো পুরো সংবাদমাধ্যমএই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। কিন্তু কলম লেখক এবং বিগগ্ধজনের গৌরবময় উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব এবং আন্তরিকতা বাড়িয়েছিল। একজন সাংবাদিকের অন্তরের অনুভূতি বাস্তবের সাথে অন্য বাস্তবের বাস্তবিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে এই বইটিতে ।

অযোধ্যা প্রসাদ দৈনিক ভাস্করের সাংবাদিক ছিলেন । সাংবাদিকদের দুঃখ ও খুশির কথা অকপটে স্বীকার করেন। দৃঢ় কণ্ঠে দাবী করেন, আজও সংবাদ মাধ্যম সঠিক পথে কাজ করে চলেছে।



রোশনী বলেন, ‘আজ সাংবাদিকরা সময় ও পরিস্থিতির চাপে ‘MEDIATOR’ হয়ে গিয়েছে। যা করতে চাই, লিখতে চাই, বাধ্য হয়ে তা বিপরীতে চলতে। তবে আজ আমাদের আমাদের আত্মানুসন্ধান করার সময় এসেছে’।

বইটির সারবস্তু এভাবে বর্ণনা করলেন তিনি। তাই সংবাদমাধ্যমের একটি দলিল বলেই এই বইটিকে মনে করছেন বিদগ্ধজনেরা।