
শুভাবরি ওয়েবডেস্ক, ৮ মার্চ, কলকাতাঃ আজ কলকাতা প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবসে ছিল গুনী জনের উজ্জল উপস্থিতি । পাক্ষিক সংবাদপত্র ‘কড়া খবর’ আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট লেখক সন্তোষ রঞ্জন সাহা, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সাংবাদিক আশিস চক্রবর্তী, শেখ সিরাজুল হক প্রমুখ।
বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজের পাশাপাশি কড়া খবরের সম্পাদক কৃষ্ণকুমার পাত্র ৮মার্চ দিনটিকে পালন করে আসছে অনেকদিন ধরেই ।

এদিন আলোচনায় স্থান পেল নারী দিবসের তাৎপর্য সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য। স্থান পেল সমসাময়িক ঘটনাবলিও । তবে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ অথবা প্রতিরোধ কিভাবে আসবে আগামীদিন তার অপেক্ষায় থাকবে।
