শুভাবরি ওয়েবডেক্স, ২ফেব্রুয়ারি কলকাতা: অ্যালার্জি আস্থামা এবং তার চিকিৎসার ওপর ৮ ম বর্ষ আন্তর্জাতিক সম্মেলন ALLERCON 2019 অনুষ্ঠিত হল কলকাতার স্বভূমি রাসমঞ্চে। এটি ছিল Allergy and Asthma Research Center, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং Indian Chest Society একটি যৌথ উদ্যোগ। ২ও ৩ মার্চ দুদিনের এই আলোচনাতে অ্যালার্জি সম্পর্কে তার সচেতনতা এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা হবে।
উপস্থিত ছিলেন ডা অরিজিৎ দাস, ডা শৈবাল মৈত্র, ডা ইন্দ্রনীল হালদার, সন্দীপ কুমার গোস্বামী প্রমুখ। এই সম্মেলনে সব মিলিয়ে দেশ ও বিদেশের ২৫০ জন ডাক্তার সহ ৩০ জন ফ্যাকাল্টি উপস্থিত থাকবেন। ডা শৈবাল মৈত্র বলেন, “বেসিক কিছু পরীক্ষা পদ্ধতি অবলম্বন করে আমরা জানতে পারি যে ব্যাক্তির অ্যালার্জি আছে কিনা। রুটিন রক্ত পরিক্ষা সবাইকে করা উচিত। বর্তমানে আমাদের খাদ্যাভ্যাস দিকে নজর দিতে হবে। বর্তমান অ্যালার্জি বিষয়ক যে গবেষণা চলছে সে বিষয়ে আমরা আলোচনা করবো ।”
ডা ইন্দ্রনীল হালদার বলেন,” দুষন এবং অন্যান্য কারনের জন্য বরতমানে ইনহেলারের প্রবনতা বেরে জাচ্ছে। ইনহেলার সম্পুর্ণ নিরাপদ বলে তিনি দাবী করেন।”
তারা জানান বংশানুক্রমিক ভাবে এর প্রভাবও কিন্তু থাকতে পারে।