
শুভাবরি ওয়েবডেক্স ৭ মার্চ ,কলকাতা: ডেঙ্গু-ম্যালেরিয়া এবং বিভিন্ন পতঙ্গ বাহিত রোগ নিয়ে ভীতি মানুষের মধ্যে অনেকদিন ধরেই।তবে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও সরকারের বিভিন্ন ভাবে করা সচেতনতা শিবিরের ফলে অনেকটাই এইসব রোগের প্রভাব কমেছে। সম্প্রতি ক্যানিং-এ ডেঙ্গু-ম্যালেরিয়া নিয়ে বিশেষ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল Athrav Agriculture Pvt Ltd. উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুশীল সর্দার, পঞ্চায়েত সমিতির শিক্ষাবিভাগের জুতিকা ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির সদস্য মুজিবুর রহমন ও অনিমেষ মন্ডল,এছাড়া ছিলেন রুমা দাস সাঁতরা,জামাল সর্দার, তাপন হালদার, অসীমা নস্কর সহ সংস্থার রাজ্য আহ্বায়ক সাদ্দাম জামালি,দক্ষিণ ২৪ পরগনার আহ্বায়ক নজরুল গাজি প্রমুখ।

সাদ্দাম জামালি বলেন, “আমরা মশাবাহিত/ পতঙ্গ বাহিত রোগের প্রতি সচেতনতা ও বিনামূল্যে ওষুধ বিতরন করব। এই শিবির সারা বছরই চলবে ,এছাড়া প্রত্যেক বাড়িতে গিয়েও আমরা ওষুধ বিতরন করব।” পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেও এই শিবির চালাচ্ছি এবং এ রাজ্যের বিভিন্ন জেলায় শিবির চলবে সারা বছর।এক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবেন বলে আশ্বাসও পেয়েছেন বলে তিনি দাবি করেন। তাই রোগ-ব্যাধি মুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এই সংস্থা কাজ করে যাবে বলে তিনি জানান।
