ডিজিটাল; কলকাতা, ২০ জুন: মহাপরিদর্শক, দক্ষিণবঙ্গ সীমান্ত, অতুল ফুলঝেলে আইপিএস, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান বিএসএফ জনসাধারণের সঙ্গে ব্যাপকভাবে অংশগ্রহণ করে সম্পন্ন করার অনুশীলন শুরু করেছে। এই বছর ৮ তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম নির্ধারণ করা হয়েছে ‘মানবতার জন্য যোগ। মহাপরিদর্শক এই কর্মসূচির ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছেন। স্বাধীনতার অমৃত বছরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দক্ষিণবঙ্গ সীমান্তের দায়িত্বে থাকা সব সীমান্তবর্তী স্থানে গণযোগ অনুশীলনের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিক দাবি করেছেন যে ২১ জুন ২০২২ এ,সীমান্ত সদর দফতরের অধীনে সমস্ত সেক্টর, ব্যাটালিয়ন, সীমান্ত চৌকি থেকে কর্মীরা তাহাদের নিজ নিজ জায়গায় থেকে প্রোগ্রামে যোগ দেবেন। এইভাবে, পুরো এলাকায় ১০,০০০ মানুষকে যোগের সাথে যুক্ত করার লক্ষ্যে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতরে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হবে, ড্রোনের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হবে।

যোগ দিবসে (২১ জুন), দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতরে একটি যোগ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর পাশাপাশি সীমান্ত সদর দফতরের অধীনে সেক্টর এবং ব্যাটালিয়নেও যোগ স্থল তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত এই অভিযানে সীমান্তে সাধারণ মানুষের সাথে যোগ দিবসটি সম্পূর্ণ করার জন্য সমস্ত বিএসএফ কর্মীদের কাছে ইন্সপেক্টর জেনারেল আবেদন জানিয়েছেন।