শুভাবরি ওয়েব ডেস্ক ২৮ জুন, কলকাতা:
ভাষা এবং শিল্পের প্রতি কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে পারে তার এক অনন্য নিদর্শন স্থাপন করলেন মঞ্জুরুল ইসলাম মেঘ। বাংলাদেশে তারা গত ৩ বছর ধরে বাংলাদেশের ঢাকা শহরে আয়োজন করে চলেছেন চলচ্চিত্র উৎসব “সিনেমেকিঙ”।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শতাধিক চলচ্চিত্র নির্মাতা তাদের চিত্র প্রদর্শন করেন এই চলচ্চিত্র উৎসবে। সেই চলচ্চিত্রগুলোর সঠিক মূল্যায়ন এবং বিশ্লেষনের পরে তাদের সম্মানিত ও পুরস্কৃত করা হয়। উল্লেখ করা যেতে পারে, কোন প্রবেশমূল্য তারা এই উৎসবের জন্য ধার্য করেন নি। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আয়োজক মঞ্জুরুল বিশ্বাস করেন যে চলচ্চিত্র প্রদর্শনী এবং তার উৎসবের আয়োজন করার জন্য আন্তরিকতা থাকা প্রয়োজন।

বাংলা ভাষার একটি ম্যাগাজিন হিসেবে শুভাবরি পত্রিকা মঞ্জুরুলের জন্য গর্ববোধ করে। আগামী দিনে এটি যে বৃহৎ মহীরুহে পরিণত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আগামী ডিসেম্বর মাস অবশ্যই চলচ্চিত্র নির্মাতাদের কাছে অনন্ত খুশি ও আশা বয়ে আনবে।