ডিজিটাল,১৮ জুলাই; কলকাতা :- এগিয়ে আসছে পুজো। উদ্যোক্তারা সেরে ফেলছেন খুঁটিপূজো। পুজোর প্যান্ডেল তৈরী শুরুর শুভক্ষণ এই খুঁটিপুজো দিয়েই শুরু। উত্তর কলকাতার সুকীয়া স্ট্রীটের বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দির তাদের ১১৩ বর্ষের দুর্গা পূজার প্রস্তুতি হিসাবে খুঁটি পুজো করে ফেললেন।
প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের পুজোর বাজেট থেকে টাকা সঞ্চয় করে রাজ্যের নানা প্রান্তের মোট ৪০ জন অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন ১০,০০০ টাকা করে মোট ৪,০০,০০০ টাকা অর্থমূল্যের স্কলারশিপ তুলে দিলেন উদ্যোক্তারা। এই স্কলারশিপ দেওয়া শুরু হয়েছিল ৫ জনকে দিয়ে আর আজ সেটা ৪০ জনে পরিণত হয়েছে । তার মধ্যে একটি স্কলারশিপ উৎসর্গিত হলো প্রয়াত ক্রীড়া চিত্রসাংবাদিক রনি রায় এবং তার সহধর্মিনী পিঙ্কি রায়ের স্মৃতিতে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শশী পাঁজা,কুণাল ঘোষ,সঞ্জয় রায়,শিউলি রমানি গোমজ,রাজিব গোলচা,অনামিকা ঘোষ।
এই সুন্দর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শিবেন্দু আর প্রেমাঙ্কুর।
এলাকা বাসীর বক্তব্য পূজো উদ্যোক্তারা দুর্গাপূজার সাথে সাথে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন। শুধু তাই নয় মেধাবী এবং পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো তার অন্যতম এক উদ্যোগ এই উদ্যোগ যাতে আগামী দিন অব্যাহত থাকে সেই আশা করছেন এলাকাবাসী এবং পুজো উদ্যোক্তারা।