সলোমন মোল্লা, শুভাবরি ওয়েব ডেস্ক ১ আগষ্ট, কলকাতা:
আজ সন্ধ্যায় মেটিয়াব্রুজ ব্লক কংগ্রেস কমিটি, বড়তলা জামে মসজিদ, এস এ ফারুকী রোডে একটি প্রতিবাদ সভার আয়োজন করে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা মোল্লা, সংগঠক ও সভাপতি/মেটিয়াব্রুজ ব্লক কংগ্রেস কমিটি, তাবরেজ আলম, সভাপতি/গার্ডেনরিচ ব্লক কংগ্রেস কমিটি এবং জিএস/ডব্লিউবি/আইএনটিইউসি, আনোয়ার আলী, খায়রুল আলম, ফজলে আলম, রূপালী খাতুন, মেঘা রায় প্রমুখ।

বক্তারা সারা দেশে ও রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে বিক্ষোভ করে। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় তৃনমূল সরকারএর দুর্নীতির বিরুদ্ধেও তারা আওয়াজ তুলেছেন। তৃনমূল সরকার ও ভারত সরকার রাজ্য এবং দেশের উন্নয়নে ব্যর্থ হয়েছে। মেটিয়াব্রুজ এলাকার ওস্তাগর সম্প্রদায়ের সমস্যা নিয়েও আলোচনা করেন।