ডিজিটাল; ৪ আগস্ট:- ‘নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারি বোর্ডিং স্কুল’-এর রাজারহাট শাখার সেক্রেটারি এবং ম্যানেজিং ট্রাস্টি মীনা শেঠী মণ্ডল পেলেন বিশেষ সম্মান।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবী মীনা শেঠী মণ্ডল ‘দাদা সাহেব ফালকে আইকন এওয়ার্ড ফিল্মস ইন্টারন্যাশনাল ২০২২ দুবাই’ সম্মানে ভূষিত হয়েছেন।”
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে বিদ্যালয়ের ‘এনসিসি’-র সদস্য ও সদস্যরা অধ্যক্ষাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে।
বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সেক্রেটারি জানান, “বিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজনে তিনি আপ্লুত।”
