ডিজিটাল; ১ অক্টোবর: মেট্রোতে যাত্রীসংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে। গত ২৯ সেপ্টেম্বর চতুর্থীতে উত্তর-দক্ষিণ মেট্রো ৭,১০,৫২১ জন যাত্রী বহন করেছে। মেট্রো ব্যবহারকারীদের জন্য ওই দিন মোট 288টি পরিষেবা চালানো হয়েছিল। মেট্রো সেই দিনে টোকেন, স্মার্ট কার্ড বিক্রি এবং স্মার্ট কার্ড রিচার্জ করে ১,০৬,৮১,৩৭৮ টাকা আয় করেছে৷

ঐ দিন দমদমে সর্বাধিক ৮৮, ৬৮৭ জন যাত্রী রেকর্ড করা হয়েছিল। এসপ্ল্যানেড ৫২,১২৭ জন রেকর্ড করেছে, তারপরে কালিঘাট ৪৪,৯৯৭ এবং রবীন্দ্র সদনে ৪১,৯৬২ জন যাত্রী হয়েছিল।

গত ২৭/১১/২০১৯ তারিখে মেট্রো ৭ লক্ষেরও বেশি যাত্রী বহন করেছিল। ওই দিন উত্তর-দক্ষিণ মেট্রোতে 7,01,149 জন যাত্রী ভ্রমণ করেছিলেন।
ইস্ট-ওয়েস্ট মেট্রো 29.09.2022 তারিখে 42,866 জন যাত্রী বহন করেছিল।