ডিজিটাল; ৪ অক্টোবর: ১ অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি জিতপুর, ৬৮ ব্যাটালিয়নের সতর্ক কর্মীরা ১ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় আটক করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রদূত কুমার রায় (৩০), বাংলাদেশের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে প্রদুত কুমার রায় জানায়, ১০ বছর আগে সে ভিসায় ইতালি গিয়েছিল এবং সেখান থেকে অবৈধভাবে নেপাল হয়ে ভারতে আসে । আজ যখন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিল তখনই সীমান্তে বিএসএফ তাকে গ্রেফতার করে।
মানবতা ও সদিচ্ছার ইঙ্গিত হিসেবে আটক বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখতে কিছু নিরীহ বাংলাদেশীকে নিরাপদে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
