শুভাবরি ওয়েব ডেস্ক, ৮ অক্টোবর, কলকাতা:
দুর্গাপূজোয় সরকারের পক্ষ থেকে ক্লাবগুলোকে যথেষ্ট সাহায্য দেওয়া সত্ত্বেও কার্নিভালে তারা বিজ্ঞাপন নিতে সংকোচ করেনি।
এবারের রেড রোডের কার্নিভালে এমন ই দৃশ্যের সাক্ষী থাকলো কয়েক হাজার নাগরিক। সরকার যখন ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করে যাচ্ছে কয়েক বছর ধরে। তখন এই অভ্যেস একেবারে অনভিপ্রেত বলে মনে করছেন কিছু দর্শনার্থী। উল্লেখ্য, এবছর দূর্গাপূজা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
