ডিজিটাল; ২১ অক্টোবর: অমরনাথ যাত্রা! দেশের অন্যতম পবিত্র তীর্থযাত্রা। প্রবল শৈত্যপ্রবাহ থেকে শুরু করে বিভিন্ন বাধা পেরিয়ে অমরনাথের শিবলিঙ্গ দর্শন করেন পূর্নার্থিরা।
আসন্ন কালীপুজো উপলক্ষে দক্ষিণ কলকাতার পূর্ব পুটিয়ারি অঞ্চলের পল্লী প্রতিভা ক্লাব ৫৯ তম বছরে তাদের উপস্থাপনা অমরনাথ শিব দর্শন।
ক্লাবের পক্ষ থেকে জানা গেছে মণ্ডপের দৈর্ঘ্য হতে চলেছে প্রায় ৫০ ফুটের মতন। অর্থাৎ দর্শনার্থীরা মন্ডপে প্রবেশ করার পর এঁকেবেঁকে চড়াই-উতরাই বিভিন্ন রকম পথ অতিক্রম করে তবেই দর্শন করতে পারবেন শিবলিঙ্গ।
পুজো উদ্যোক্তাদের দাবি অমরনাথ মন্দিরে যাওয়ার সময় দর্শনার্থীরা শীতের যে আমেজ অনুভব করেন তেমনি আমেজ অনুভব করবেন আমাদের পূজা প্যান্ডেলের ভেতর ঢোকার পর।
তারা আরো জানান বিগত বছরগুলিতে বিভিন্ন থিমপুজোর মাধ্যমে দর্শকদের আমরা আনন্দ দিতে পেরেছি এই বছর অমরনাথ দর্শনের মাধ্যমে দর্শকরা যাতে আনন্দিত হন আমরা তাই আশা রাখছি।
কালীপুজোর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তাদের প্রস্তুতি চলছে জোর কদমে।