শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ অক্টোবর, কলকাতা:
আজাদ হিন্দ বাহিনীর ৮০তম প্রতিষ্ঠা দিবসে অখিল ভারত হিন্দুমহাসভা এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলে যে নেতাজি সম্পর্কিত যে ফাইলগুলো ভারত সরকারের কাছে রয়েছে, সেই গোপন ফাইলগুলো এখনও কেন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো না? সংগঠনের কার্যকরী রাজ্য সভাপতি চন্দ্রচুর গোস্বামী বলেন, এবছর ২৬ শে জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকে যাওয়া নেতাজি সম্পর্কিত ট্যাবলটি সেটি স্থান না পাওয়াটা এক দুর্ভাগ্যের বিষয় । বিজেপি সরকারের নাম না নিয়ে তিনি বলেন, গত বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে যখন হিন্দু সমর্থকদের উপর অত্যাচার চলছিল, তখন বিজেপি নেতাদের ফোনগুলো সুইচ বন্ধ করা ছিল। কিন্তু যখন নুপুর শর্মা এবং টি রাজা সিং এর মন্তব্যে সারাদেশ তোলপাড়, তখন তারা তাদেরকে দল থেকে বহিষ্কার করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে। মোমিনপুরের ক্ষেত্রেও তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে দেরি করেননি। এটা দ্বিচারিতা। তিনি আরো বলেন সালবনিতে উন্নয়নের নামে হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা চলছে। অখিল ভারত হিন্দু মহাসভা এর সর্বতো বিরোধিতা করবে।

দলের রাজ্য সভাপতি ডক্টর সুন্দর জি মহারাজ বলেন, ১৯৪৫ সালের ২৫ সেপ্টেম্বর গভীর রাতে ২০০০ আজাদ হিন্দ বাহিনীর বন্দি সৈনিকদের হত্যা করা হয় নীলগঞ্জে। এই তথ্য জানা জানা যায় গবেষক কমল সান্যালের লেখা থেকে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং লেখক-ঐতিহাসিক কমল সান্যালকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হোক। তিনি আরো বলেন, কাশ্মিরে ৩৬০ ধারা সম্পূর্ণভাবে অবলুপ্তি হয়েছে, নাকি সাময়িকভাবে অবলুপ্ত হয়েছে এটি কেন্দ্রীয় সরকার নিশ্চিত করুক।