ডিজিটাল; ২৩ অক্টোবর: উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি পশ্চিম উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়েছে এবং একটি গভীর নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়ে ২২ অক্টোবর সকাল ৮.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপের সন্নিকটে ১২.৭ ডিগ্রী উঃ অক্ষাংশ ও ৯২.৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে, পোর্টব্লেয়ারের উত্তর-উত্তরপশ্চিমে ১১০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ দক্ষিণ-পূর্বে ১৪৬০কিমি দূরে এবং বরিশালের (বাংলাদেশ) দক্ষিণ দক্ষিণ-পূর্বে ১১৩০ কিমি দূরে অবস্থান করছে।
এরপর এটির উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্বমধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২৩ অক্টোবর সকাল নাগাদ অতি গভীর নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটির ক্রমশঃ উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নিয়ে ২৪ অক্টোবর সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তারপর এটির উত্তর-উত্তরপূর্ব দিকে আরো অগ্রসর হয়ে ২৫ অক্টোবর সকাল নাগাদ তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক স্থানে ২৪ ও ২৫ অক্টোবর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
24.10.2022: (কমলা সতর্কতা ): দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-এক স্থানে ভারী থেকে অতি ভারী (৭-২০ সেমি) বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
(হলুদ সতর্কতা ):দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও তৎসংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার
দুই এক স্থানে ভারী (৭-১১ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী ও পশ্চিম মেদিনীপুর জেলার বাকি স্থানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।
২৫.১০.২০২২: (হলুদ সতর্কতা ) : দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলার দু-এক স্থানে ভারী (৭- ১১ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক স্থানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।
২৪.১০.২০২২: (হলুদ সতর্কতা ): দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ৪৫ থেকে ৫৫ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং কলকাতা, হাওড়া, হুগলী ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫.১০.২০২২: (কমলা সতর্কতা) দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৮০ থেকে ৯০ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ১০০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ও পূর্ব মেদিনীপুর জেলায় ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ৮০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং কলকাতা, হাওড়া, হুগলী ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ৬০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২৪.১০.২০২২ : উত্তর বঙ্গোপসাগরে ৭০ থেকে ৮০ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২৫.১০.২০২২ : উত্তর বঙ্গোপসাগরে ৯০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা সহ সর্বোচ্চ ১১০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরী হওয়ার আশঙ্কায় আগামী ২৩ অক্টোবর, ২০২২ থেকে পরবর্তী ঘোষণা না হওয়া অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যারা গভীর সমুদ্রে আছেন তাদের ২২ অক্টোবর, ২০২২ রাত্রির মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
আগামী ২৪ ও ২৫ অক্টোবর, ২০২২ সকল প্রকার উপকূলবর্তী নির্মাণকার্য স্থগিত রাখা।
( আলিপুর আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী)
