ডিজিটাল; কলকাতা; ২৩ অক্টোবর: সেনাবাহিনীর পূর্বাঞ্চলের শীর্ষ আধিকারিক (GOC-in-C Eastern Command) লেফটেন্যান্ট জেনারেল রাণাপ্রতাপ কালিটা (Lt. General Rana Pratap Kalita)-র উপস্থিতির মধ্যে দিয়ে শুরু এবারের হল ফাটাকেষ্টর কালীপুজো।
সাবেক রীতি রেওয়াজ মেনে ভক্তি শ্রদ্ধা সহযোগে ধন ত্রয়োদশী-র পবিত্র তিথিতে জনগণের জন্য খুলে দেওয়া হল উত্তর কোলকাতার বহুচর্চিত ‘ফাটাকেষ্ট-র কালীপুজো’-র মণ্ডপ।
নব যুবক সংঘ আয়োজিত ‘ফাটাকেষ্ট-র কালীপুজো’ এই বছর ৬৫ তম বর্ষে পদার্পণ করল।
প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টার নেতৃত্বে কোলকাতার ‘সীতারাম ঘোষ স্ট্রিট’-এ সাড়ম্বরে পালিত হচ্ছে ফাটাকেষ্ট নামাঙ্কিত এই কালীপুজো।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় , বিধায়ক মুকুল রায়, বিধায়ক তাপস রায় , নেতা সঞ্জয় বক্সি সহ এলাকার তিন পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, সাধনা বসু , স্বপন সমাদ্দার অন্যান্যরা।
উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে একদিকে যখন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মায়ের বিভিন্ন রূপের বিবরণ শুনিয়েছেন, ঠিক তখন বিধায়ক তাপস রায় অপর বিধায়ক মুকুল রায়-কে সাক্ষী মেনে মায়ের কাছে দুষ্টের দমন শিষ্টের পালন করার অনুরোধ রেখেছেন।
