ডিজিটাল; ২২ নভেম্বর: শীতের আমেজ কিছুটা চড়ছে। তার মাঝেই শুরু হল পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২২-২৩।
রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গন, একতারা মঞ্চ, একাডেমি অফ ফাইন আর্টস, গগনেন্দ্র শিল্প প্রদর্শন শালা নিয়ে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত চলবে এই চারুকলা উৎসব।
চারুকলা উৎসবের উদ্বোধনে ২২ নভেম্বর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, শিল্পী যোগেন চৌধুরী, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য প্রমুখ। এই উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২২-২৩ এর পুস্তক প্রকাশ করা হয়।
চারুকলা শিল্পী মহাসম্মান পেলেন:
অমিতাভ সেনগুপ্ত, বিমানবিহারী দাস , অরুনিমা চৌধুরী, তপতী সরকার।
চারুকলা শিল্পী সম্মান পেলেন:
শুক্লা সেন পোদ্দার, শেখর রায় , তরুণ ঘোষ, সোমনাথ মাইতি।
চারুকলা শিল্প ঐতিহাসিক ও কলা সমালোচক হিসাবে মৃণাল ঘোষ পেলেন সম্মান।
তরুণ শিল্পী হিসাবে সম্মাননা পেলেন: ডেভিড মালাকার, শেখ অভিক, নন্দিনী তালুকদার, সৌমেন রায়, ত্রিশা পাঁজা, অনুপম বিশ্বাস, খোকন গিরি, পৌলোমী রায় ।
সম্মানিত শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। চারুকলা প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টস এ। চারুকলা মেলা চলছে রবীন্দ্রসদন এবং নন্দন প্রাঙ্গণে।
চিত্রাঙ্কন কর্মশালা- টকশো , সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি চলবে রবীন্দ্রসদন নন্দন প্রাঙ্গণ একতারা মঞ্চে।
