ডিজিটাল ডেস্ক: মশলার রানি এলাচ ভারতীয় খাবার হিসেবে সারা বিশ্বে ঐতিহ্য, স্বাদ এবং মশালর জন্য বিখ্যাত।

এলাচ হল একটি উদ্ভিদ যা প্রধানত ভারতীয় উপমহাদেশে জন্মে এবং এর নিজ দেশে, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালায় এলাচ সবচেয়ে বেশি চাষ করা হয়।

এলাচের এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী। পুষ্টি উপাদান যেমন প্রোটিন, কার্বোহাইড্রেড, ফাইবার, নিয়াসিন, রাইবোফ্ল্যাভিন, পাইরিডক্সিন, থিয়ামিন, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ, সি সমৃদ্ধ এলাচ। গরম মশলা বলতে আমরা যে মশলাগুলোকে বুঝি, তার মধ্যে অন্যতম এলাচ।এলাচ শুধুমাত্র খাদ্যে বিশেষ সুগন্ধ ও স্বাদই বাড়ায় না, তার সাথে এলাচের উপকারিতা রয়েছে নানারকমের । আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু এলাচ মানবস্বাস্থ্যের জন্য উপকারী:

১)এলাচ গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে, অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে।
২) হাঁপানি ও হৃদরোগ দূর করে।
৩) এলাচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই ত্বকের সমস্যায় এলাচ খুব উপকারি।
৪) কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়ক।
৫) শরীরে উপস্থিত ফ্রি-রেডিক্যাল এবং অন্যান্য বিষাক্ত উপাদান শরীর থেকে দূর করে।
৬) দাঁতের গোড়ার নানা ধরনের সংক্রমণও হ্রাস করে।
৭) ছোট এলাচ একটি চমৎকার মাউথ ফ্রেশনার। মুখে দুর্গন্ধের মত সমস্যা দূর করে।
৮) এলাচ খেলে গলা ব্যথায় আরামও পাওয়া যায়।