ওয়েব ডেস্ক; ১৫ জানুয়ারি: সারা দেশে মকর সংক্রান্তির উৎসব। সেই উৎসবকে আরো একটু চাঙ্গা করলো ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়। কার্যত আজকের ম্যাচ নিয়ম রক্ষার হলেও ৩১৭ রানে জেতা কিন্তু একটা অন্য অনুভূতি। কোহলির ১৬৬, গিলের ১১৬ র কাছে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান দাঁত ফোটাতে পারেনি। মাত্র ২২ ওভারে ৭৩ রানে তাদের খেলা গুটিয়ে যায়। সিরিজের সেরা এবং ম্যাচের সেরা বিরাট।
সিরাজের ১০ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট বেশ নজর কেড়েছে।
