ওয়েব ডেস্ক; ২৮ জানুয়ারি: মেট্রো রেলওয়ে নতুন চেহারার স্মার্ট কার্ড বিক্রি করা শুরু করেছে ২৭ ​​জানুয়ারী থেকে , প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার চন্দ্রিমা রায় এদিন কালীঘাট মেট্রো স্টেশনে একজন মেট্রো যাত্রীর হাতে এই নতুন স্মার্ট কার্ডটি তুলে দেন।

G-20 লোগো সম্বলিত এরকম এক লাখ নতুন স্মার্ট কার্ড ব্লু, গ্রিন এবং পার্পল লাইনের বুকিং কাউন্টার থেকে বিক্রি করা হবে।

উল্লেখ্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জোকা-তারাতলা মেট্রো উদ্বোধনের পর ৩০ ডিসেম্বর জোকা স্টেশনে মেট্রো রেলওয়ের এই নতুন চেহারার স্মার্ট কার্ডটি উন্মোচন করেছিলেন।