ওয়েব ডেস্ক: ঘরের সাধারণ মসলা হিসেবে তেজপাতা ব্যবহার করলেও এর গুনাগুন সম্পর্কে আমরা অনেকেই জানিনা।
তেজপাতায় কি কি গুন আছে ? জেনে নেওয়া যাক
হজমের সমস্যা থেকে অ্যাসিডিটি, অম্বল সবকিছুই নিরাময় করতে পারে তেজপাতা।
ডায়াবেটিসের ক্ষেত্রে তেজপাতা উপকারী।
এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এই জিনিস।
খারাপ কোলেস্টরল দুর করতে সাহায্য করে। ক্যান্সার কোষ গঠনে বাধা দেয় তেজপাতা।
এছাড়া হৃদরোগের বিরুদ্ধে কাজ করে। সর্দি-কাশির ক্ষেত্রে এটি অনন্য ভূমিকা পালন করে।
অনিদ্রা , উদ্বেগ দুর করে এই তেজপাতা।
কিডনির পাথরের সমস্যাতেও তেজপাতা উপকারী।
হজমশক্তি বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে।
তেজপাতায় রয়েছে এমন জৈব যৌগ, যা পেটের অসুখ সারাতে সাহায্য করে।
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত সমস্যায় তেজপাতা খুব কার্যকর।
* ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন
