শুভাবরি ওয়েব ডেস্ক, ২০ ফেব্রুয়ারি, ব্যুরো রিপোর্ট: আজ কলকাতা STF এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বিহার STF, কলকাতা STF এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল বিহারের দুটি স্থানে দুটি অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার মধ্যে বিহারের সোনবর্ষা থেকে ৩ জন এবং হাসানপুর থেকে ৭ জন অভিযুক্ত রয়েছে।
হদিস পাওয়া অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ সেমি-ফিনিশড আগ্নেয়াস্ত্র (9 মিমি এবং 7 মিমি ক্যালিবোর পিস্তল) এবং অন্যান্য সরঞ্জাম যেমন; লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, কাঁচা মেশিন তৈরিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
