সলেমান মোল্লা, শুভাবরি ওয়েব ডেস্ক, ৯ মে, :
গতকাল (৮মে), মেটিয়াব্রুজ ব্লক কংগ্রেস কমিটির ব্যানারে বটতলা বাজারে, এই পথ সভায় উপস্থিত ছিলেন মেটিয়াব্রুজ ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল আলী জে আহাঙ্গীর, পুরসভার ১৪০ ওয়ার্ডের সভাপতি বাদশা মল্লিক, পুরসভার ১৩৯ ওয়ার্ড সভাপতি ফতেহউদ্দিন ইসলাম, মহেশতলা ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোয়েব পেদা প্রমুখ।
উপস্থিত নেতাগণ রাজ্য সরকারের বিভিন্ন কেলেঙ্কারির বিরুদ্ধে তাদের আওয়াজ তোলেন। মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধেও তারা সোচ্চার ছিলেন। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি এবং টিএমসি দলের অনেক সাধারণ মানুষ তাদের মন পরিবর্তন করে রাজ্য জুড়ে এবং মেটিয়াব্রুজ-মহেশতলা এলাকায় আইএনসি-তে যোগ দিচ্ছেন
