ওয়েব ডেস্ক; ১৪ মে: বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জোয়ানরা, আন্তর্জাতিক সীমান্তে ২ টি ঘটনায় মাছের ডিম ভর্তি ২৮ টি প্লাস্টিকের প্যাকেট আটক করেছে, যেগুলো চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জব্দ করা মাছের ডিমের আনুমানিক মূল্য ৩,৩০,০০০/- টাকা।

উল্লেখ্য যে, ডিউটি তে মোতায়েন সীমা চৌকি সি এস খালি, ১১৮ ব্যাটালিয়নের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে কিছু পাচারকারীকে কালিন্দী নদীর দিকে যেতে দেখে। জওয়ানরা চোরাকারবারিদের তাড়া করে থামতে বললে, চোরাকারবারিরা মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে পাঁচটি পাটের ব্যাগ বাজেয়াপ্ত করে, যার মধ্যে মাছের ডিম ভর্তি ১৮ টি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়।

একই দিনের অন্য একটি ঘটনায়, ১০৭ ব্যাটালিয়নের সীমা চৌকি সুটিয়ার জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, সীমান্তে চোরাকারবারীদের দখল থেকে ৫ টি পাটের ব্যাগে ভর্তি ১০ প্যাকেট মাছের ডিম জব্দ করেছে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা ও বোঝাপড়ার কারণে চোরাকারবারিরা ওই সব বেআইনি কাজে সফলতা পাচ্ছে না। তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ছে, যারা আইন অনুসারে শাস্তি পাচ্ছে।