ওয়েব ডেস্ক; ১৪ জুন: কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের ১২ জুন রাজ্য সরকারগুলিকে দেও সাধারণ মাসিক ৫৯ হাজার ১৪০ কোটি টাকার স্থলে তৃতীয় কিস্তি বাবদ করের ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা দিয়েছে।

জুন মাসে নিয়মমাফিক দেয় কিস্তির অতিরিক্ত একটি অগ্রিম কিস্তি রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে, যাতে মূলধনী খাতে, উন্নয়ন/কল্যাণমূলক খাতে খরচ করা যায় এবং অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচিতে অর্থের যোগান হয়। এ বাবদ পশ্চিমবঙ্গ ৮ হাজার ৮৯৮ কোটি টাকা।