ওয়েব ডেস্ক; ৫ জুলাই: চলতি অল ইন্ডিয়া রেলওয়ে দাবা চ্যাম্পিয়নশিপ (ALL INDIA RAILWAY CHESS CHAMPIONSHIP), , ২০২৩ -এ মেট্রো রেলওয়ে তৃতীয় স্থান পেল এবং ব্রোঞ্জ পদক জিতেছে। এই চ্যাম্পিয়নশিপটি রেলওয়ে স্টেডিয়াম, জবলপুর, মধ্যপ্রদেশে ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত হচ্ছে । অল ইন্ডিয়া রেলওয়ে থেকে মোট ১৩ টি জোনাল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।
মেট্রো রেলের দাবা দলে চারজন খেলোয়াড় জয়দীপ দত্ত এবং সোমক পালিত সহ দুই গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায় চৌধুরী এবং সায়ন্তন দাস রয়েছেন।
মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই চ্যাম্পিয়নশিপে তাদের পারফরম্যান্সের জন্য দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
