ওয়েব ডেস্ক; ৬ জুলাই: বিশেষ তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল গত ৪ জুলাই উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিকের গোয়ালপোখর থানা এলাকায় এক বাড়িতে বিশেষ অভিযান চালায়।

পাঁচটি সাত এমএম পিস্তল, তিনটি ওয়ান শাটার পাইপ গান, ৮০ রাউন্ড ৭ এমএম তাজা কার্তুজ, ১০০ রাউন্ড ৮ এম এম তাজা কার্তুজ সহ দশটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার হয়।

গোয়ালপোখর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। উদ্ধার হওয়া এই সমস্ত বেআইনি জিনিস কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত করছে তদন্তকারী দল। এ বিষয়ে জড়িত থাকার সন্দেহে একজনকে আপাতত গ্রেফতার করা হয়েছে।