ওয়েব ডেস্ক; ১২ আগস্ট: বহুদিন ধরে অভিযোগ আসছিল যে, বেআইনিভাবে বেসরকারি টেলিফোন এক্সচেঞ্জ এর কাজ করা হচ্ছে নদীয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায়। সেইমতো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে রাজ্য এস টি এফ এর দল হানা দেয়। গত ১০ এবং ১১ আগস্ট নদীয়া হাওড়া উত্তর ২৪ পরগনার মোট দশটি জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য এসটিএফ ৩৩ টি সিমবক্স মেশিন, ইন্টারনেট রাউটার এবং হাজার হাজার বেআইনি সিম কার্ড বাজেয়াপ্ত করে।

এই বেআইনি কাজের সঙ্গে জড়িত একজন বাংলাদেশী সহ মোট আটজন কে গ্রেপ্তার করে তারা। ধৃতরা হলেন সৌরভ বেড়া (২৪), বিরাজ বিশ্বাস (৪৫) , দেবাশীষ বিশ্বাস (৩৯), তীর্থঙ্কর চ্যাটার্জি ( চব্বিশ ) , সৌরভ মন্ডল (৩৬), দীপাঞ্জন সাহা (৩১), অরূপ মিস্ত্রি (২৮) এবং মোঃ আসাদুর রহমান( একচল্লিশ ) যিনি বাংলাদেশের নাগরিক।

সূত্রের খবর , বহুদিন ধরে অভিযোগ আসছিল যে, বেআইনীভাবে টেলিফোন এক্সচেঞ্জের কাজ করছে। এই দশটি জায়গা হানা দিয়ে এসটিএফ- এর দল ৩৩ টি সিমবক্স মেশিন, ১৭ টি রাউটার এবং প্রায় ছয় হাজার সিম কার্ড পায়। বাজেয়াপ্ত করা জিনিসের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
ধৃতদের বিরুদ্ধে আইপিসি ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন এবং ইন্ডিয়ান ওয়ারলেস টেলিগ্রাফি আইনে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় মামলা রুজু করা হয়। তদন্তের ভার রাজ্য এসটিএফ-এর হাতে। তদন্তকারী দল এই বিষয়ের পেছনে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছেন এছাড়াও সিম বক্স নেটওয়ার্ক এর মাধ্যমে সরকারি শুল্ক ফাঁকি দেওয়া ছাড়াও বেআইনি কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ তার সাথে দেশবিরোধী কাজ করা সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখছে তদন্তকারী দল ।