ওয়েব ডেস্ক; কলকাতা, অক্টোবর ৫: যাত্রীদের সুবিধার্থে, ভারতীয় রেল পরীক্ষামূলকভাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ময়নাগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ( যাত্রা শুরুর তারিখ ৬.১০.২০২৩) নিউ ময়নাগুড়ি স্টেশনে ৬.১০.২০২৩ তারিখ থেকে ১৯ টা বেজে ১৬ মিনিটে পৌঁছে – ১৯ টা বেজে ১৮ মিনিটে ছেড়ে যাবে।

১৩১৭৪ আগরতলা – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ( যাত্রা শুরুর তারিখ ৬.১০.২০২৩) নিউ ময়নাগুড়ি স্টেশনে ৭.১০.২০২৩ তারিখ থেকে ৬ টা বেজে ৫ মিনিটে পৌঁছে – ৬ টা বেজে ৭ মিনিটে ছেড়ে যাবে।