ওয়েব ডেস্ক; কলকাতা, ১৫ অক্টোবর : যান্ত্রিক সমস্যাজনিত কারণে আগামী ১৬ অক্টোবর অর্থাৎ সোমবার ২২৩০১/২২৩০২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস রেকটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত।

যাত্রীদের সুবিধার্থে এবং পরিষেবা বজায় রাখতে রেল কর্তৃপক্ষের তরফে আপ এবং ডাউন উভয়পথে বিকল্প ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বিকল্প রেকটিতে দুটি প্যান্ট্রি কারও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প ট্রেনটি বোলপুর এবং মালদা টাউন স্টেশনে উভয়দিকেই যাত্রাকালে ১০ মিনিটের জন্য থামবে।
টিকিটের ফেরতযোগ্য অতিরিক্ত মূল্য নিয়মমাফিক ফেরত দেওয়া হবে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।