ওয়েব ডেস্ক; ৩ নভেম্বর: গত ১ নভেম্বর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীন আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স-এর সজাগ জওয়ানরা সোনা চোরাচালানের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করেছে। সোনার সম্ভাব্য চোরাচালান সম্পর্কিত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে জওয়ানরা ৬০ টি সোনার বিস্কুট সহ একটি পাচারকারীকে ধরেছে। চোরাচালানকারী এই সোনার বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। সোনার বিস্কুটগুলির আনুমানিক ওজন ৬.৯৯৮ কেজি এবং জব্দ করা সোনার বিস্কুটের মূল্য ৪,৩২,৮৬,২১৭/- টাকা।
তথ্য অনুসারে, ১৪৫ ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের সতর্ক কর্মীরা, চেকপোস্টে ডিউটি করার সময়, আইসিপি পেট্রাপোলে খালি ট্রাক চেকিং এলাকায় একটি খালি ভারতীয় ট্রাক রেজিস্ট্রেশন নম্বর প.ব. -১১সি -১১১২ থামায়। বিএসএফ-এর গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, জওয়ানরা ট্রাকের কেবিনের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি করে এবং সাদা স্বচ্ছ টেপে মোড়ানো ৬৯৯৮.৫৮০ গ্রাম ওজনের ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার করে, যাতে বিভিন্ন প্রকার চিহ্ন ছিল। পরে ঘটনাস্থল থেকে ট্রাকের চালককে আটক করে সোনার বিস্কুট জব্দ করা হয়।
পাচারকারীর পরিচয় সুরজ মগ, বয়স-২৩ বছর, পিতা -লুৎফর মগ, গ্রাম-জয়পুর, পোস্ট /পুলিশ স্টেশন -বনগাঁ, জেলা-উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে সে নিজেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ স্টেশন -বনগাঁর অন্তর্গত গ্রাম-জয়পুরের একজন ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয়। সে পেশায় একজন চালক হিসেবে কাজ করে এবং প্রায় এক বছর ধরে রেজিস্ট্রেশন নম্বর প.ব. -১১সি -১১১২ পরিবহন ট্রাকটি চালাচ্ছে। আরও, সে প্রকাশ করেছে যে সে প্রায়শই আইসিপি পেট্রাপোলের মাধ্যমে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দরে পরিবহন পণ্য লোড করে বাংলাদেশে যায় । সে আরও জানায় যে, ৩০/১০/২০২৩ তারিখে সে আইসিপি পেট্রাপোলের কার্গো গেট দিয়ে প্রায় ৪০০ ব্যাগ কালো মাস্টারব্যাচের রপ্তানি পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ে বেনাপোল স্থলবন্দরে গিয়েছিল, কিন্তু আনলোড করতে দেরি হওয়ায় সে লোড ট্রাক পার্কিং করে দেয়। বেনাপোল স্থলবন্দরের আনলোডিং এলাকায় ৩১/১০/২০২৩ তারিখে, রপ্তানি কার্গো আনলোড করার পর, মোহাম্মদ মামুন নামে একজন বাংলাদেশী নাগরিক, গ্রাম-বেনাপোল, জেলা-যশোর, খুলনা, বাংলাদেশের বাসিন্দা তাকে কিছু সোনার বিস্কুট ভারতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় । তার কাজের বিনিময়ে তাকে ১০,০০০/- বাংলাদেশী টাকা দেওয়া হবে। মোহাম্মদ মামুনের নির্দেশ মোতাবেক, নিকটবর্তী গ্রাম পেট্রাপোলে পৌঁছানোর পর, আজগর শেখ নামে একজন ভারতীয় নাগরিক, গ্রাম পেট্রাপোল, পুলিশ স্টেশন -পেট্রাপোল, জেলা-উত্তর ২৪ পরগণা (পশ্চিমবঙ্গ)কে সেগুলো হস্তান্তর করতে হবে । এরপর মায়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজনে সে রাজি হয় । পণ্য নামানোর পর ট্রাকের ভেতরে নির্দিষ্ট স্থানে লুকিয়ে খালি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দরে চলে যায়। ০১/১১/২০২৩ তারিখে ট্রাকটি আইসিপি পেট্রাপোলের যানবাহন চেকিং এলাকায় পৌঁছালে নিরাপত্তা কর্মীরা ট্রাকটিকে থামায় এবং পিছনের সিটের কেবিনের ভেতর থেকে ওই ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার করে ।
আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল কলকাতা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ কে আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, দক্ষিণবঙ্গ সীমান্ত জওয়ানদের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, চোরাকারবারীরা মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে। তবে সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
