ওয়েব ডেস্ক; ২৬ নভেম্বর: ভারতের বহু উদ্দেশ্যসাধক যুদ্ধবিমান তেজস-এর উড়ান সম্প্রতি প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই উড়ানের সফরসঙ্গীও ছিলেন। এ সম্পর্কে তাঁর বিশেষ অভিজ্ঞতা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন সমাজমাধ্যমে এক বার্তায়। তিনি বলেছেন :
“তেজস বিমানের উড়ান সাফল্যের সঙ্গেই সম্পূর্ণ হল। আমার অভিজ্ঞতা এক কথায় শুধু অবিশ্বাস্যই নয়, একইসঙ্গে সমৃদ্ধও বটে। ফলে, আমাদের দেশের নির্মাণ প্রযুক্তির শক্তি ও ক্ষমতার ওপর আমার আস্থারও প্রসার ঘটেছে বহুগুণে। জাতির সম্ভাবনা সম্পর্কে এক নতুন গর্ব ও আশার সঞ্চার হয়েছে আমার মধ্যে।”
ছবি: এক্স
