
শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ নভেম্বর, কলকাতা: দক্ষিণ কলকাতার রানিকুঠিতে শিশুদের স্কুল ‘কিডি জোন ‘র কতৃপক্ষ এবং শিক্ষক-শিক্ষিকাদের মিলিত প্রয়াস ছোট শিশুদের মধ্যে প্লাস্টিক বর্জনের মানসিকতা তৈরি করা এবং সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক বর্জন করার প্রবণতা এবং অভ্যেস তৈরি করা।

তাই আজ সাতসকালেই কচিকাঁচাদের সাথে নিয়ে, তাদের হাত ধরেই আমরা শিখছি, ‘প্লাস্টিক নয়, আমরা কাগজের ব্যাগ ব্যবহার করব। প্লাস্টিক বর্জন করব’। স্কুল কর্তৃপক্ষের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে । এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক বর্জনের মানসিকতা তৈরি হবে।
সাধারণভাবে দেখা যায় বড়দের হাত ধরে ছোটরা শেখে। কিন্তু এবার কিন্তু স্কুল কর্তৃপক্ষ দেখিয়ে দিলেন, “ছোটদের হাত ধরেই এখন বড়রা শিখবে।”
