ওয়েব ডেস্ক; ৯ ডিসেম্বর: গোপাল তার মাসীর সাথে গ্রামের বাড়িতে থাকে। পড়াশুনার ইচ্ছে থাকলেও সে স্কুলে যেতে পারে না । স্কুলের বাইরে দাড়িয়েই সে যেটুকু পারছে শিক্ষা কুড়িয়ে নেয়। তার বাড়ির পাশেই কুতুব ঠাকুরদা তার বন্ধু হয়ে ওঠে। এই ভাবেই শুরু হলো ২৮ মিনিটের ছবি “ডি” (D)।

২৯ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল সুভাষ লংমার্চের পরিচালিত ছবি D ।
পরিচালক সহ ছবির কলাকুশলীরা ফেস্টিভ্যাল চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে ছবির সম্পর্কে বিভিন্ন কথা বলেন।

পরিচালক বলেন, ” এনআরসির পটভূমিতে তৈরি করা হয়েছে এই ছবি। এন আর সির ভয়াবহতা নিয়ে তৈরি করা, এবং কিভাবে এন আর সি মানুষের জীবনকে তছনছ করে দেয়। “
ছবির মূল চরিত্র গোপালের চরিত্রে অভিনয় করে সমৃক দাস। এছাড়া জয় সেন, মৌমিতা বার সাহা প্রমুখ।

গোপাল কেনো স্কুলে যায় না ! তার পেছনে কি কারণ সেটা ধীরে ধীরে জানা যাবে।
এটি পরিচালক সুভাষের তৃতীয় ছবি। শুটিং হয়েছে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি অঞ্চলে। রাজনৈতিক কোনো বিষয় বা জাতিগত কোনো বিষয় এই ছবির মধ্যে নেই, একথা দাবি করেন পরিচালক। ছবির প্রযোজক সুভাষ ঘোষ।