শুভাবরি ওয়েবডেস্ক, 9 জানুয়ারি, কলকাতা : পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তর থেকে লব্ধপ্রতিষ্ঠ বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। প্রায় ৫৬ টি দেশে থাকা প্রবাসী-অনাবাসী বাঙালিরা বিভিন্নভাবে যুক্ত হয়ে বাঙালির নিজস্ব মঞ্চ bangla worldwide.com গড়ে তুলেছেন। বাংলা নববর্ষ পালন করেছেন, আড্ডা, গান, আবৃত্তি স্মৃতিচারণে।
আজ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বাংলার কৃতি সন্তানদের উপস্থিতিতে তারা ঘোষণা করলেন, কলকাতায় আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে হতে চলেছে “প্রথম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন” ।এই সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-বাণিজ্য সবকিছুর সাথে থাকছে চিকিৎসা, যেটি বাঙালির খুব বড় সমস্যা। এই সম্মেলনে অনায়াসে পাওয়া যেতে পারে চিকিৎসকদের পরামর্শ। আজ সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখার্জি আইনজীবী অনিন্দ্য অধ্যাপক সৈকত মিত্র প্রমুখ।
বাংলাদেশ থেকে তারা অভূতপূর্ব সাড়া তো পাচ্ছেনই, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকেও তারা বিপুল সাড়া পাচ্ছেন। তাই বাঙ্গালীদের কাছে তারা আবেদন করেছেন, যারা এই সম্মেলনে অংশ নিতে চান তারা যেন অবশ্যই নিম্নলিখিত ফোন নাম্বার এবং ঠিকানা যোগাযোগ করেন:
101A, মানিকতলা মেইন রোড, কলকাতা-58, মোবাইল-9433066891