ওয়েব ডেস্ক; ১৫ মার্চ: সমুদ্রসাথী প্রকল্প ২০২৪ এর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে
সামুদ্রিক মৎস্যজীবী, যাঁরা আগামী ১৫ই এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে যেতে পারবেন না, তাঁদের মাসে মাথাপিছু ৫০০০ টাকা করে মোট ১০০০০ টাকা এই দু-মাসে দেওয়া হবে।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা: আবেদনকারীকে সামুদ্রিক মৎস্যজীবী হিসাবে রেজিস্টার হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছরের বেশি। একটি পরিবার থেকে যেকোনো একজনই এই সুবিধা পাবেন। এই সুবিধা পাওয়ার জন্য মৎস্য দপ্তরের ওয়েবসাইটে পোর্টালের মাধ্যমে প্রতি বছর ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল এর মধ্যে অনলাইনে দরখাস্ত জমা করতে হবে। প্রথমবার আর্থিক সহায়তা প্রাপ্ত মৎস্যজীবীরা পরবর্তী বছর থেকে এই প্রকল্পের আওতায় নবীকরণের জন্য আবেদন করবেন একই সময়ে।
