ওয়েব ডেস্ক; ২১ মার্চ : বুধবার ২০ মার্চ রাজ্যে হওয়া প্রথম দফার লোকসভা নির্বাচনের নোটিফিকেশন জারি করা হলো। প্রথম দফায় ১৯ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ শে মার্চ। প্রার্থী মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ২৮ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ তারিখ ৩০ মার্চ।
প্রথম দফার নির্বাচনে আয় ব্যয় পর্যবেক্ষকের দায়িত্ব থাকা তিনজন পর্যবেক্ষক : কোচবিহারে সঞ্জয় কুমার, আলিপুরদুয়ারে মদনমোহন মিনা, জলপাইগুড়িতে সালুনকে দূর্গেস তাদাভ – এই তিনজন আয় ব্যয় পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন।
মোট ভোটার: কোচবিহারে ১৯,৬৬,৫৯৩ ; আলিপুরদুয়ারে ১৭,৭৩,৪১৫ ; এবং জলপাইগুড়ি ১৮,৮৫,৯৭২।
৮৫+ ভোটার : কোচবিহারে ১০,৪৫২; আলিপুরদুয়ার ৮০২৪; জলপাইগুড়ি ৯২১০।
পি ডাবলু ডি ভোটার : কোচবিহারে ১১০০৪; আলিপুরদুয়ার ১০৯৭৬; জলপাইগুড়ি ১১৫২৮।