ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ২৫ মার্চ : উৎসব প্রিয় মানুষ যখন রঙের আনন্দে মেতে উঠেছে, ঠিক একই রকম ভাবে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজয়গড় অঞ্চলের বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই রঙের উৎসবে মাতলো।
বিনে পয়সায় সমাজের বিশেষ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়ানো, পথপশুদের যেকোনো সমস্যায় এগিয়ে আসা, এবং তার সাথে প্রবীণ নাগরিক দের সমস্ত রকম পরিস্থিতিতে তাদের পাশে থাকা মূলত পরশের মূল লক্ষ্য। এইভাবেই বিগত চার বছর ধরে পরশ কিন্তু এগিয়ে চলেছে।
সোমবার দোল উৎসবের দিন ও শুধুমাত্র নিজেদের মধ্যে নয় বরং বিজয়গড় এবং আশেপাশের বেশ কিছু অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে রংয়ের এই উৎসবকে পালন করল বিজয়গড় পরশের সদস্যরা ও সদস্যারা।
ছোট থেকে বড় ৮ থেকে ৮০ কেউই কিন্তু বাদ যায়নি তাদের উৎসব পালন করার লিস্টে। প্রবীণ নাগরিক এবং এলাকাবাসীর কাছে যখনই তারা আবিরের সাথে উপস্থিত হলো তাদের হাসিমুখ এবং আশীর্বাদের হাত কিন্তু সেটারই প্রমাণ।