ওয়েব ডেস্ক; ১৪ এপ্রিল: ১৫ এপ্রিল (সোমবার) থেকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত কলকাতা মেট্রোর গ্রীন লাইনের টাইম-টেবিল পরিবর্তন হতে চলেছে। এই নতুন টাইম-টেবিল সোম থেকে শুক্রবার প্রযোজ্য হবে এবং শনিবার পুরানো টাইম-টেবিল বহাল থাকবে।
সোম থেকে শুক্র:
প্রথম পরিষেবা:
সকাল ৬:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ।
সকাল ৭:০৫ সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত ( সকাল ৭টার পরিবর্তে)।
শেষ পরিষেবা:
রাত ৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
রাত ৯:৪০ সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
শনিবার :
প্রথম পরিষেবা:
সকাল ৬:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
সকাল ৭ টা সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:
রাত ৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
রাত ৯:৪০ সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।