ওয়েব ডেস্ক; কলকাতা , ২৩ এপ্রিল: ইলেকট্রনিক ইন্টারলকিং (ই আই ) সিগন্যাল ব্যবস্থা থেকে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সি বি টি সি ) সিস্টেম সিগন্যাল ব্যবস্থায় পরিবর্তনের কাজ চলার জন্য কলকাতা মেট্রোর পার্পল লাইনে জোকা ও মাঝেরহাটের মধ্যে আগামী ২৪/০৪/২০২৪ (বুধবার) এবং ২৫/০৪/২০২৪ (বৃহস্পতিবার ) মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
আগামী ২৪ ও ২৫ এপ্রিল জোকা ও মাঝেরহাটের মধ্যে কোনও বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালানো হবে না।
মেট্রো কর্তপক্ষের তরফ থেকে একথা জানানো হয়েছে।